Brand new Course Package released! Get 10% off your first purchase with code “Best10%”.

গুগলের নতুন এআই ন্যানো বানানা ( dailyamardesh )

  • September 25, 2025

মোশারফ হোসেন

গুগল নতুন প্রযুক্তি আনলেই নামকরণে একটু ভিন্নতা আনার চেষ্টা করে। তাদের প্রথম বড় ভাষা মডেলের নাম ছিল বার্ড, পরে বদলে হলো জেমিনি। আবার সার্চে এআই যোগ করা হয়েছিল সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) নামে। এবার নতুন এআই ইমেজ মডেলের নাম দিয়েছে ‘ন্যানো বানানা’। নামটা যতই অদ্ভুত হোক না কেন, এর কাজ কিন্তু চমকে দেওয়ার মতো।

ন্যানো বানানা যা করতে পারে

অন্য এআই যেখানে নতুন ছবি বানাতে দক্ষ, ন্যানো বানানার বিশেষত্ব হলো পুরোনো বা বিদ্যমান ছবিকে এডিট করা। সাদা কুকুরের লোমকে রঙিন পশমে সাজিয়ে এমন ছবি তৈরি করেছে, যেন সত্যিই রঙ করা হয়েছে। নির্মাণাধীন একটি রেস্তোরাঁর ছবিকে বদলে দিয়েছে একেবারে প্রস্তুত, সাজানো অবস্থায়। পুরোনো সাদা-কালো ছবিকে রঙিন ও পরিষ্কার করেছে, এমনকি ছবির ক্ষতিগ্রস্ত অংশও ঠিক করেছে। একটি পারিবারিক ছবিকে রঙিন করার পর ব্যবহারকারী বুঝতে পেরেছেন, ছবিটি কোথায় তোলা হয়েছিল। এই কাজগুলো এতটাই বাস্তবসম্মত যে প্রথম দেখায় বোঝা কঠিন হয়ে যায়, ছবিটি আসল নাকি এআই এডিট করা।

কারা ব্যবহার করতে পারবেন?

ডিজাইনাররা তাদের ভবিষ্যৎ প্রজেক্ট কেমন হবে, সেটা ক্লায়েন্টকে দেখাতে পারবেন। গ্রাফিকস ডিজাইনার ও ফ্রিল্যান্সাররা খুব সহজে ক্লায়েন্টের জন্য ছবি এডিট করতে পারবেন। সাংবাদিক ও গবেষকরা পুরোনো ছবি বা নথিপত্র নতুনভাবে উপস্থাপন করতে পারবেন। আর সাধারণ ব্যবহারকারীরাও চাইলে শখের বসে ছবিতে রঙ বা নতুন সাজ দিতে পারবেন।

ব্যবহার করার নিয়ম

ন্যানো বানানা এখন পাওয়া যাচ্ছে Gemini 2.5 Flash-এ। ব্যবহার করতে চাইলে gemini.google.com-এ প্রবেশ করুন।

মডেল হিসেবে Gemini 2.5 Flash সিলেক্ট করুন।

ছবি আপলোড করুন।

কীভাবে এডিট করতে চান, তা লিখে দিন।

কয়েক সেকেন্ডের মধ্যেই এআই ছবিটি নতুন রূপে সাজিয়ে দেবে।

নিরাপত্তাব্যবস্থা

যাতে এই প্রযুক্তি ভুয়া তথ্য তৈরিতে ব্যবহার না হয়, গুগল প্রতিটি ছবিতে অদৃশ্য ও দৃশ্যমান ওয়াটারমার্ক যোগ করছে। ফলে সহজেই বোঝা যাবে ছবিটি এআই তৈরি করেছে নাকি আসল।

শেষ কথা

অদ্ভুত নামের আড়ালে লুকিয়ে আছে এক অসাধারণ প্রযুক্তি। ন্যানো বানানা ছবিকে শুধু সুন্দর করে না, বরং পুরোনো স্মৃতিকে নতুন করে জীবন্ত করে তোলে। ভবিষ্যতে এটি গ্রাফিকস ডিজাইনার, ফ্রিল্যান্সার, স্থপতি থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার জন্যই এক অপরিহার্য টুল হয়ে উঠতে পারে।

Tags:

Share:

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

You May Also Like

মোশাররফ হোসেনপ্রযুক্তি জগতের সবচেয়ে আলোচিত মুখ ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি, মহাকাশ গবেষণা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা মানুষের মস্তিষ্কে চিপ বসানোর প্রকল্প—একটির...
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে শক্তিশালী করতে তরুণ ফ্রিল্যান্সাররা আজ দেশের অন্যতম প্রধান শক্তি। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে দক্ষতার সঙ্গে কাজ করে তারা যেমন...
দেশ ফ্রিল্যান্সারদের স্বীকৃতি ও সুবিধা দেওয়ার উদ্দেশ্যে চালু করে ‘freelancers.gov.bd’ ওয়েবসাইট। সরকারি প্রচারণায় বলা হয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের লক্ষাধিক...
মোশাররফ হোসেন বর্তমান সময়ে বাংলাদেশের বাজারে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বিক্রি যেন এক নতুন বাণিজ্যিক ধারা। রাজধানী থেকে শুরু করে বিভাগীয়...